শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নৌ উপদেষ্টা

পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৬:৫০

পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না জানিয়ে শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না।’

রবিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার— আইন-শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল।

রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এ রকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন?’

তিনি জানান, ‘বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো—এভাবে কাজ করতে হচ্ছে।’

শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরে এই উপদেষ্টা বলেন, ‘বিজিএমইএর সভাপতিকে এমপি হতে হবে—এমন পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) গিয়ে কথা বলতে পারেন না।

লেবার সেক্টরে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রয়েছে।’ তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।

শ্রমিক অধিকার বিষয়ে নৌ উপদেষ্টা বলেন, ‘একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন।

নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর