শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মেহেদির রং মোছার আগেই প্রাণ গেল মুনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৬:২১

মাত্র দশ দিন আগে বিয়ে হয়েছিল। এখনো হাতের মেহেদির রং তাজা। এরই মধ্যে নাজিম মোস্তাফা মুনকে (২৬) সড়ক দুর্ঘটনায় চলে যেতে হলো না ফেরার দেশে। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। নিহত মুন গত ১ আগস্ট উপজেলার ঢেউখালি ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামের হাফসা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র ১০ দিনের মধ্যে তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিকাল ৫টার দিকে সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৯ আগস্ট) সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক মহসড়কের ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে বাইক আরোহী নাজিম মোস্তাফা মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহতের চাচাতো ভাই রাজু আহম্মেদ জানায়, মুন ছিলেন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তার এই অকাল মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকদেব রায় বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি, এটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর