শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মৌলভীবাজারে শয়নকক্ষে মিলল সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৬:১৬

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে ছাত্রদলের সাবেক এক নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। শ্রীমঙ্গল সার্কেলের এএসপি ঘটনাস্থলে রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রাহিম রাফি (২৭)। তিনি ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি। আব্দুর রাহিম রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাফি রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠে তার মা ডাকতে তার রুমে যান। দরজা খুলে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। এরপর কমলগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থলে এসে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে।

তবে কে বা কারা রাফিকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।
পুলিশ জানায়, রাফি বিবাহিত ছিলেন। স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। তার মা পাশের রুমে থাকতেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি।

ঘটনাস্থলে আমাদের তদন্ত টিম রয়েছে। অনুসন্ধান চলছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর