শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাজবাড়ীতে টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৫:১৩

রাজবাড়ীতে টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে, ফলে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। পটোল, ঝিঙ্গা, বেগুন, উস্তা, করলা– এসব সবজি এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।

তবে কচুরমুখি, পেঁপে ও আলু কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে। এসব সবজি ২০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়ায় বাজারে স্বাভাবিক কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য।

ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান বৃষ্টির কারণে ক্ষেতের সবজি নষ্ট হচ্ছে এবং জমে থাকা পানির কারণে অনেক জায়গায় ফসল তুলতেও পারছেন না কৃষকরা। ফলে বাজারে সবজির সরবরাহ কমে গেছে, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর