শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আবু সাঈদ ও ওয়াসিমের স্ট্যাটাসে টিএসসিতে ফিরল সাঈদীর ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৭:১০

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার ছবি শেয়ার করে জীবদ্দশায় আবেগঘন পোস্ট দিয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হওয়া ওয়াসিম।

শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের সেই পোস্ট দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত চিত্র প্রদর্শনীতে স্থান দিয়েছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ছাত্র শিবিরের প্রদর্শনীতে ২০২৩ সালে সাঈদীকে নিয়ে দেওয়া আবু সাঈদ ও ওয়াসিমের স্ট্যাটাসের স্ক্রীন শট যুক্ত করে দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুতে শহীদ আবু সাঈদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। বিদায় হে রাহবার।’ দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর একদিন পর ১৫ আগস্ট ফেসবুকে পোস্ট দেন শহীদ ওয়াসিম।

তিনি তার স্ট্যাটাসে লিখেছিলেন, ‘একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মধ্যে এটাই উজ্জ্বল উদাহারণ। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মনি কোঠায়।’

এর আগে, গত মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে।

এতে আপত্তি জানায় বাম ছাত্রসংগঠনগুলো। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দেয় প্রশাসন।
পর দিন ৬ আগস্ট ছাত্র শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসংগতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির বিভিন্ন ছবি টানিয়ে দেয় ঢাবি ছাত্রশিবির। আজ একই স্থানে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে করা শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের স্ট্যাটাস যুক্ত করে দিল শিবির।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর