প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৭:০৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুরা গ্রামের আবু তাহের মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কান্ত নাথ জানান, বুধবার (৬ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পটিয়া গ্রামের মোহাম্মদ সজল মিয়া অনেকদিন আগে পার্শ্ববর্তী শৈলজুরা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে জুবেল মিয়ার কাছ থেকে সুদে টাকা নেন।
কিন্তু সময়মতো সুদের লাভ দিতে পারেননি তিনি। নিহতের পরিবার অভিযোগ, চার-পাঁচ দিন আগে সজল মিয়াকে জুবেল মিয়া ও তার গ্রামের আরো কয়েকজন ধরে নিয়ে যায়। এরপর তাকে আবু তাহের মিয়ার বাড়িতে একটি রুমে আটকে রাখা হয়।
বুধবার (৬ আগস্ট) সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সেই বাড়ি থেকে সজল মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এটি আত্মহত্যা নয় বরং পূর্বপরিকল্পিত ও পৈশাচিক একটি হত্যা। সুদের টাকার জন্য তাকে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথ বলেন, ‘নিহত সজল মিয়া ভবঘুরে টাইপের ছিলেন। তার মা-বাবা বেঁচে নেই।
আছে দুই বোন। স্ত্রীর সঙ্গেও বনিবনা নেই। যে বাড়িতে মৃত্যু হয়েছে, সেই বাড়িতে নাকি সজল মিয়া ৪-৫ দিন ধরে অবস্থান করে দিনমজুরের কাজ করেছেন। খবর পেয়ে বুধবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা না হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন: