শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কিশোরগঞ্জে ৫ ডাকাত‌কে গণপিটুনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৮:০৩

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচরে এক বাসায় ডাকাতির ঘটনা ঘ‌টে‌ছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আবুল হাশেম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সাহসী ভূমিকায় পাঁচ ডাকাত ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ডাকাতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পাটধা কাঁঠালিয়া গ্রামের মো. সেলিম মিয়া, করিমগঞ্জ উপজেলার চরকরন‌শি গ্রামের আব্দুর রহমান, নরসিংদী জেলার মাধবদী উপজেলার মো. আসলাম ও সবুজ এবং শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচরের আল আমিন মিয়া।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টা আগেই ‘সবুজ’ নামে এক ব্যক্তি বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার কথা বলে আসে। ভাড়ার অজুহাতে তিনি ঘরের ভেতরটাও দেখে নেয়। পরে রাত ১১টার দিকে ফোনে জানায়, ভাড়ার কাগজপত্র প্রস্তুত আছে।

তারা ভাড়া নে‌বে। ওই রাতে বা‌ড়ির সবাই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে নিচতলার গেটের তালা এবং দোতলার দরজার লক ভেঙে ৮ থে‌কে ১০ জনের একদল অস্ত্রধারী ডাকাত ঘরে ঢোকে। তারা ঘরে প্রবেশ করেই আবুল হাশেম মাস্টারের স্ত্রীর গলা থেকে দেড় ভরির স্বর্ণ চেইন ছিনিয়ে নেয়।

এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪২ হাজার টাকা এবং একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

আবুল হাশেম মাস্টারের ছেলে মিজানুর রহমান বলেন, ‘সবুজ না‌মের লোক‌টি আমাদের এলাকার এক পরিচিত লোকের নাম ভাঙিয়ে ভাড়া নিতে এসেছিল। ঘটনার রাতে আমি বাসায় ছিলাম, কিন্তু নিচতলায় কী হচ্ছে টের পাইনি। ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুরু করি, গ্রামবাসী ছুটে এসে ধাওয়া দেয়। শেষ পর্যন্ত পাঁচজন ধরা পড়ে এবং গণপিটুনি খায়।

’আহত অবস্থায় ধরা পড়া ডাকাতদের মধ্যে একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আরেকজন অবজারভেশনে আছে এবং বা‌কি তিনজন‌কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চি‌কিৎসার জন‌্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. মফিজুর রহমান।’

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকা‌তির ঘটনায় ৫ জনকে আটক দেখা‌নো হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর