শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:৫৬

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় বিএনপির ‘বিজয় শোভাযাত্রা’ শুরু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় শোভাযাত্রাতে নেতাকর্মীরা। বিএনপির অনেক নেতাকর্মী মিছিল নিয়ে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন অনেকে।

শোভাযাত্রাতে পিকআপ ভ্যানে চড়ে যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, সালাহউদ্দিন আহমদসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শোভাযাত্রাতে যোগ দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর