শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৩৩ বছর বয়সেই প্রয়াত ‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:৩২

মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত হলেন ‘দ্য ওয়াকিং ডেড’ খ্যাত মার্কিন অভিনেত্রী কেলি ম্যাক। যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে নিজ বাসায় গত শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

সামাজিক মাধ্যমে কেলির পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় কেলি আর নেই। একটি উজ্জ্বল, তপ্ত আলো এবার মিলিয়ে গেল অনন্তের পথে, যেখানে একদিন আমাদের সবারই যেতে হবে।’
কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরা। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন।

কেলি ম্যাক হিন্সডেল সেন্ট্রাল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জে অবস্থিত চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডজ কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে।

শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে মডেল হন, এরপর নাম লেখান অভিনয়ে। পরবর্তীতে ‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’, ‘নাইন ওয়ান ওয়ান’সহ একাধিক জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করতেন। ‘ডক্টর পেপার’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-এ’র মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তার উপস্থিতি ছিল নজরকাড়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর