শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৭:৩৯

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজতে থাকা ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ সোমবার (৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলো ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু এবং কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন এবং নুরুল হক।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আজ সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর