শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মির্জা ফখরুল

এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:৫১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না।’

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য।

আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছেন। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছেন।’
গণ-অভ্যুত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন।

শুধু সুন্দর একটা বসবাসযোগ্য আবাসভূমি হিসেবে বাংলাদেশকে দেখার জন্য। ন্যায়বিচার দেখার জন্য।’
তিনি আরো বলেন, ‘তরুণরা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়ে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার।

সারা দেশ থেকে তরুণরা এখানে এসেছে। এটা অতন্ত্য আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ।’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর