শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:২৩

চাঁপাইনবাবগঞ্জে পারিবাবরিক কলহের জেরে দুই শিশুসন্তানের জননী স্ত্রী তানজিলা বেগমকে (২৬) ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের একটি মামলায় স্বামী মধু মিয়া নামের এক যুবককে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে একমাত্র আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আদেশ প্রদান করেন। দণ্ডিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমান ওরফে বজুর ছেলে।

নিহত একই ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে স্বামীর হাতে খুন হন গৃহবধূ তানজিলা। ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। এ সময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তার স্বামীকে আটক করে পুলিশে দেন।

পরদিন ২০২১ সালের ৭ জানুয়ারি এ ঘটনায় নিহতের ভাই মো. জিয়ারুল শিবগঞ্জ থানায় মধুকে একমাত্র আসামি করে মামলা করেন। 

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আব্দুল মালেক একমাত্র মধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানির পর আদালত আজ রবিবার মধুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর