শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৪৫০ বছর পর রাশিয়ার সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:১৫

রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলে ৪৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। দেশটির জরুরি কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগে ওই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি আঘাত হানে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রগ্রাম অনুসারে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ১৫৫০ সালে শেষবার অগ্ন্যুৎপাত হওয়া ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে ছাইয়ের বিশাল স্তূপ বের হতে দেখা যাচ্ছে।

কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আগ্নেয়গিরির স্তূপটি ছয় হাজার মিটার (১৯ হাজার ৭০০ ফুট) উচ্চতায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগ্নেয়গিরি থেকে লাভা পূর্বে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এর পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই এবং জনবসতিপূর্ণ এলাকায় কোনো ছাই পড়ার ঘটনাও রেকর্ড করা হয়নি ।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিমান চলাচলের ঝুঁকি হিসেবে আগ্নেয়গিরিটিকে ‘কমলা’ কোড দেওয়া হয়েছে, যার অর্থ ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হতে পারে।

এর আগে বুধবার এই অঞ্চলের আরেকটি আগ্নেয়গিরি—ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় ক্লাইচেভস্কয়ে অগ্ন্যুৎপাত ঘটে। গ্লোবাল ভলকানিজম প্রগ্রাম অনুসারে, ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাত বেশ সাধারণ, ২০০০ সাল থেকে কমপক্ষে ১৮টি ঘটেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর