শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নরসিংদীতে রাস্তার মোড়ে যুবকের লাশ, মৃত্যু নিয়ে রহস্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৬:৫৯

নরসিংদীর রায়পুরা উপজেলার বীরগাঁও সোনাকান্দা চৌরাস্তার মোড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। তবে পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহত যুবকের নাম ফাইজুল ইসলাম (২৬)। তিনি উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোবিনাথপুর এলাকার মৃত মদন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে ফাইজুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ৯টার দিকে স্থানীয়রা সোনাকান্দা চৌরাস্তা মোড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন ফাইজুলের মা ফুলমালা বেগম।
ফাইজুলের মা ফুলমালা বেগম বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’

তিনি জানান, ফাইজুলের সঙ্গে একই গ্রামের শাহ পরাণ নামের এক ব্যক্তির পূর্বশক্রতা ছিল। এর আগেও শাহ পরাণ বাড়িতে এসে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। ফুলমালার দাবি, শাহ পরাণ ও তার সহযোগীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে শাহ পরাণ। ফলে এ ব্যাপারে শাহ পরাণের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক জয় কুমার পাল টিটু বলেন, ‘নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর