শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আইনশৃঙ্খলা বাহিনী কতৃক পিটিয়ে হত্যার অভিযোগ!

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৬:৪১

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী কতৃক পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে স্বজন ও পুলিশ মুগদা হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত নজরুলের মামা কামাল হোসেন জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। নজরুলের বাবার নাম মৃত রহিম মোল্লা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ, উত্তর গোড়ান, চারতলা গলি এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। বাসার পাশেই তার সিঙ্গারা ও পুরির দোকান রয়েছে।

নজরুল ইয়াবা সেবন করতেন এবং বিক্রিও করতেন। খিলগাঁও থানায় তার নামে মাদক মামলা রয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী) নজরুলের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনেই তাকে বেধড়ক মারধর করেন। পরে নজরুল ও তার স্ত্রীকে বাসায় থাকা এক লাখ টাকা ও মোবাইলসহ বাসাবো ক্যাম্পে নিয়ে যান। সেখানেও তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন মামা কামাল হোসেন।

তিনি আরও বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে নজরুল বাসাবো ক্যাম্পে অচেতন হয়ে পড়েন। তখন সেনা সদস্যরা তার স্ত্রীর কাছে দুই হাজার টাকা দিয়ে বলেন, তাকে মুগদা হাসপাতালে নিয়ে যেতে। এরপর স্ত্রী আকলিমা বেগম নজরুলকে ভোরে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খিলগাঁও থানার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, নজরুলের হাতে ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর