শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই মোজা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৬:৩৫

১৯৯৭ সালে পপসম্রাট মাইকেল জ্যাকসন তাঁর এক বিখ্যাত ট্যুরে সাদা স্পোর্টস মোজা পরেছিলেন, যাতে ছিল ঝিকিমিকি রাইনস্টোন। সেই মোজাটিই এবার নিলামে উঠেছিল।

গত বুধবার ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের মোজাটি নিলামে তোলা হলে তা প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে খবর।

সূত্রের খবর, অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিক হলুদ ভাব দেখা যাচ্ছিল। তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত। নিলামকারীরা আশা করেছিলেন, হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।

নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিংরুমের পাশে পড়ে থাকা মোজাটি এক টেকনিশিয়ান খুঁজে পান।

বহু বছর পর, সেখান থেকেই এটি সংগৃহীত হয়ে পৌঁছায় নিলামে। ফ্রান্সের আন্তর্জালভিত্তিক নিলাম সাইট ইনটাররেনচিয়াসডটকম জানায়, একসময় ঝকঝকে থাকা সেই মোজার গায়ে এখন দাগ পড়েছে, রাইনস্টোনগুলোর ঔজ্জ্বল্য ম্লান।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহার করা কিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের পরে থাকা একটি টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারের বেশি দামে।

উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর