শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৬:৩৬

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ অভিনেত্রী রোসা টেইলর। শিশুদের জন্য একটি থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার পথে একটি লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ব্রিটেনের এ অভিনেত্রীর।

বিবিসির প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই আই১০ ও স্কানিয়া টিপার এইচজিভি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছর বয়সী এ অভিনেত্রী।

তিনি সেদিন কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ মঞ্চনাটকে অংশ নিতে যাচ্ছিলেন। অভিনেত্রীর এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা। রোসার পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাবা গ্যারেথ টেইলর বলেছেন, ‘রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়।

সে যেমন অসাধারণ অভিনয় করত, তেমনি ছিল মনেও খুবই বড়। ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, অথচ কী অল্প বয়সেই হারিয়ে গেল!’

রোসার মতো প্রতিভাবান একজন তরুণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। তার সহকর্মী ও বন্ধুরা বলছেন, ‘রোসা ছিল এক উজ্জ্বল তারা; সবচেয়ে ভালো বন্ধু, যার মতো স্বাভাবিক প্রতিভাবান অভিনেত্রী সচরাচর দেখা যায় না।’

ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা থিয়েটার ও মিউজিক্যাল পারফর্ম্যান্সে পারদর্শী ছিলেন তিনি স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। পরে লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস সিক্সথ ফর্ম কলেজে সংগীতনাট্যে পড়াশোনা করেন। চলতি বছর তিনি লন্ডনের ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ারে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, যেখানে সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

রোসা টেইলর সম্প্রতি ‘স্ক্রাম্পটিউস’নামে একটি প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, যা বেগারস বিলিফ কালেকটিভ আয়োজিত। দুর্ঘটনার দিন তিনি কর্শামের লাইব্রেরিতে সেই নাটকের শোতে অংশ নিতে যাচ্ছিলেন।

শুধু মঞ্চেই নয়, রোসা শিশুদের জন্মদিনে বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সেজে পারফর্ম করতেন। যেমন- অ্যারিয়ানা গ্রান্দে, জেসমিন (আলাদিন), বা বেল (বিউটি অ্যান্ড দ্য বিস্ট)। শিশুর মুখে হাসি ফোটাতে তার এই প্রচেষ্টা ছিল অসাধারণ। পাশাপাশি, তিনি অর্মস্কির্কের ব্রিয়ারস হল হোটেলেও কাজ করতেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর