শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেসিদের লিগে যাচ্ছেন বায়ার্নের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৩:১২

জার্মান ফুটবল তারকা থমাস মুলারের দীর্ঘ ১৭ বছরের বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ হলো। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) লিগে যোগ দিতে যাচ্ছেন। এই লিগে বর্তমানে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের মতো তারকারাও খেলছেন।

বিশ্বসেরা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, গিভমি স্পোর্ট, বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির নিশ্চিত খবর অনুযায়ী, মুলার ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন।

এপ্রিল মাসে বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছিল, তারা মুলারের সঙ্গে আর নতুন কোনো চুক্তি করবে না। চলতি বছরের ক্লাব বিশ্বকাপের পিএসজি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেই শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন তিনি। ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

যদিও মুলারের প্রতি ইউরোপের বাইরে আরো আগ্রহ ছিল, এমনকি অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত এমএলএসকেই গন্তব্য হিসেবে বেছে নিলেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর