শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মুক্তিপণের পরও ৩৫ জন অপহৃতকে হত্যা করল দস্যুরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৭:০৬

নাইজেরিয়ার উত্তরের জামফারা রাজ্যের একটি গ্রাম থেকে অপহরণ করা অন্তত ৩৫ জনকে মুক্তিপণ দেওয়ার পরও হত্যা করেছে বন্দুকধারীরা। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় এক কর্মকর্তা। সম্প্রতি বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত অপরাধীচক্রগুলো অর্থ উপার্জনের জন্য গণহারে অপহরণ ও মুক্তিপণ আদায়কে ব্যবসায় পরিণত করেছে।

গত মার্চ মাসে জামফারা রাজ্যের কাওরান নামোডা এলাকার বাঙ্গা গ্রাম থেকে ৫৬ জনকে অপহরণ করে বন্দুকধারীরা।

তাদের মুক্তির জন্য প্রত্যেক ব্যক্তির বিনিময়ে ১০ লাখ নাইরা (প্রায় ৬৫৫ মার্কিন ডলার বা ৭৬ হাজার টাকা) করে মুক্তিপণ দাবি করা হয়। স্থানীয় সরকার প্রধান মান্নিরু হাইদারা কাউরা জানান, নিহতদের অধিকাংশই তরুণ, যাদের ভেড়ার মতো জবাই করা হয়েছে।

তিনি বলেন, ‘দস্যুরা মুক্তিপণ চেয়েছিল। অনেক দর-কষাকষির পর তাদের দাবি অনুযায়ী টাকা দেওয়া হয়।

এরপর শনিবার ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়—এদের মধ্যে ১৭ জন নারী এবং একজন ছোট ছেলে ছিল। তারা কেন বাকি লোকদের হত্যা করল তা একমাত্র তারাই জানে। তারা হৃদয়হীন ও নির্বোধ। তারা ভুলে গেছে যে নিজেদেরই ভাইদের হত্যা করছে। একদিন আমরা সবাই আল্লাহর দরবারে হাজির হব।’

শনিবার যাদের মুক্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে নিহত ৩৮ জনের মরদেহ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, কারণ সাধারণত এ ধরনের ঘটনায় লাশ ফেরত দেওয়া হয় না।

অপহরণ রোধে নাইজেরিয়ার সরকার ২০২২ সালে একটি আইন করে, যেখানে মুক্তিপণ দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। এই আইনে কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়নি।

আইনে আরো বলা হয়েছে, অপহৃত ব্যক্তি মারা গেলে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তবে বাস্তবতা হলো, সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পরিবারগুলো বাধ্য হয়ে প্রিয়জনদের মুক্তির জন্য অর্থ দিতে বাধ্য হচ্ছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর