শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাবা জসিমের কোলে ছোট রাতুল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:২২

চিত্রনায়ক আবুল খায়ের জসিম উদ্দিনের সন্তান ছেলে ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাতুলকে সমাহিত করা হয়েছে বাবার কবরেই। এদিকে, জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যুর পর বাবার সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে অনেকেই ছবিটি স্মৃতিচারণ করে পোস্ট করছেন। ছবিতে দেখা যাচ্ছে বাবা জসিমের কোলে ছোট রাতুল।

দুই যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জসিমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করছেন সংগীতজগতে।

তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওনড’ ব্যান্ডের সঙ্গে। আর রাতুল দেশের অন্যতম আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ওনড’-এর অন্যতম মুখপাত্র ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর