শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নেত্রকোনায় কিশোরী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:১০

নেত্রকোনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা গ্রামের কাজল চন্দ্র সরকারের ছেলে অপু চন্দ্র সরকার, আব্দুর গফুরের ছেলে মামুন ও মৃত মিয়াচানের ছেলে সুলতান।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের রিকশাচালক লালচান মিয়ার ১৪ বছরের শিশুকন্যা পান্নাকে ডেকে নিয়ে পাশের মাছের খামারের একটি ঘরে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খামার থেকে শিশুটিকে উদ্ধার করে। পরদিন সকালে শিশু পান্নার ঝুলন্ত মরদেহ পাশের আরেকটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পান্নার মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৮ সনের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর