শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সুহানার সাথে প্রেম করলে কঠিন শাস্তি দেবেন শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৭:৫১

সম্প্রতি এক অনুষ্ঠানে সুহানার কাছে প্রশ্ন করা হয়, ‘কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান?’ সুহানার উত্তর দিয়েছিলেন ‘সাউথ কোরিয়ার পপসিঙ্গার কাম অ্যাক্টর কাম মডেল কিম জুন মেইয়ন, যিনি স্টেজে সাহু বলে অতি পরিচিত।’

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি সুহানার হৃদ্যতা তৈরি হয়েছে। এদিকে শাহরুখ খান জানান মেয়ের প্রেমের ব্যপারে তিনি ভীষণ কড়া। কফি উইথ করণ অনুষ্ঠানে শাহরুখ জানান, যদি কেউ তার রাজকন্যা সুহানার ঠোঁটে চুমু খেতে চায় তখন তিনি সেই ঠোঁট উপড়ে ফেলবেন।

শাহরুখ খান বলেন, ‘মেয়ে যদি প্রেম করে তাহলে বলবো, এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো। কারণ ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব।’ অথচ সুহানা নাকি বলিউড আহান পান্ডের সঙ্গে প্রেম করেছেন।

বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।

আরও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।

মেয়েকে শাহরুখ বারবার এ কথাও বলেছেন, রাহুল এবং রাজ নামের কোনো ব্যক্তি প্রেমের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করতে। যদিও এই দুটি নামেই তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন।





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর