শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে নিহত ৩২, সীমান্ত এলাকা ছাড়ছে বাসিন্দারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৭:১৬

থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান রয়েছে।

এদিন উভয় দেশ ভারী কামান ও রকেট হামলা চালাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এই সহিংসতার ফলে সীমান্তের উভয়পাশে বসবাসকারী ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতানতুন জানান, সাতজন বেসামরিক নাগরিকসহ আরো ১২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আরো ৭০ জন আহত হয়েছেন।

অন্যদিকে শিশুসহ আরো ১৩ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে থাইল্যান্ড। গত দুই দিনের সংঘাতে দেশটির ৬ সেনা প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। একইসঙ্গে প্রায় ৬০ জন মানুষ আহত হয়েছেন।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, সংঘাতের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ারপার্সন আনোয়ার ইব্রাহিমের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট।

থাইল্যান্ড প্রাথমিকভাবে সম্মত হলেও পরে যুদ্ধবিরতির প্রস্তাব থেকে সরে এসেছে উল্লেখ করে একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান এই সংঘাত বন্ধের মূল চাবিকাঠি হলো থাই পক্ষের এই যুদ্ধবিরতি মেনে নেওয়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর