শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৬:০৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইতি আক্তার। এ ঘটনায় তার স্বামী বিল্লালকে (৩৫) আটক করেছে পুলিশ।

বিল্লাল পেশায় গাড়িচালক।

স্থানীয় সূত্র জানায়, ওই দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ওই রাতেই চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ঘরের সামনে যান। দরজা বন্ধ দেখে নক করলে বিলম্বে দরজা খোলা হয়।

পরে দেখা যায়, ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ‘পারিবারিক কলহের সূত্রপাত হয়েছিল ইতির পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে। একপর্যায়ে রুটি বানানোর বেলন দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন স্বামী বিল্লাল। এতে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয়।

'ওসি আরো জানান, ‘ঘটনার পরপরই পুলিশ বিল্লালকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর