শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মির্জা ফখরুল

ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৫:৪৭

দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার  ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতি এই মুহুর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে।

’নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট দাবি করে আসছিল বিএনপি। সভা-সমাবেশে দলটিকে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবি সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করে আসছে দলটির নেতারা। প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে, পদত্যাগের দাবি গড়িয়েছে মাঠ অবধি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কী করে? প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কীভাবে? কয়েকজন ব্যক্তিকে দেশ-বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর