শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চাটখিলে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৫:১৮

নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে কক্সবাজারের এক মাদক কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মো. কাজল (৪০)। তিনি কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল দীর্ঘদিন ধরে কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ৯৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর