শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৮:০৩

সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন যাত্রী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) এবং একই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার বছর বয়সী মেয়ে হুমায়রা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জগামী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দিরাইগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক প্রাণ হারান। আহত অবস্থায় স্থানীয়রা আরো সাতজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রা বেগমের মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত সিএনজি ও লেগুনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর