শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৫ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৭:৫৬

সিরিজ জয় নিশ্চিত হয়েছে দ্বিতীয় ম্যাচেই। এবার পাকিস্তানকে ধবলধোলাই করার সামনে বাংলাদেশ। সেই লক্ষ্যেই আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

মিরপুরে খেলতে নামার আগে আজ একাদশে ৫ পরিবর্তন এনেছে বাংলাদেশ।

সুযোগ পাওয়া পাঁচ ক্রিকেটার হচ্ছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দুই পরিবর্তন এনেছে পাকিস্তান। ফখর জামান ও খুশদিল শাহর পরির্বতে সুযোগ পেয়েছেন শাহিবজাদা ফারহান ও হুসাইন তালাত।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। পরে এই মিরপুরেই সিরিজ জয়ের ম্যাচে ৮ রানের রোমাঞ্চকর জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের একাদশ :

তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের একাদশ :

শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ , হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর