শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হেফাজত মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৭:৪৯

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া মাদরাসায় সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে শাপলা চত্বরে নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের আমলে শাপলা চত্বরে মাদরাসা ছাত্রসহ সাধারণ মানুষকে হত্যা করা হয়। আমরা তাদের শহীদি মর্যাদা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

সাবেক আইজিপির বেনজীরের সমালোচনা করে তিনি বলেন, ‘বেনজীর ছিলেন শেখ হাসিনার গোলাম। শেখ হাসিনার আস্ফালনের তিনি গোপালগঞ্জে হিন্দুদের জায়গা দখল করেছেন। এখানে কিন্তু তিনি মুসলমান হিসেবে নয়, ব্যক্তি প্রভাব খাটিয়ে এটা করেছেন।

’সাক্ষাৎকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মোবারাক উল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় শাপলা চত্বর, জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দোয়া করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর