শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিদ্যা বালানের আক্ষেপ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৮:৪৫

মাস দুয়েক ধরেই ভারতীয় সিনেদুনিয়ায় দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি নিয়ে শোরগোল। নতুন করে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই মাথা চাড়া দিয়েছে! কারণ দক্ষিণী বিনোদুনিয়ার একাধিক তারকা দীপিকার শর্ত নিয়ে বাঁকা হাসি হেসেছে। সেই তালিকায় রাশমিকা মান্দানাও রয়েছেন। তার ব্যতিক্রমও রয়েছে অবশ্য।

দীপিকার দাবিতে আগেই সায় দিয়েছিলেন কাজল, অজয় দেবগন, সাইফ আলী খান, রাধিকা আপ্তেরা। মা হিসেবে কাজের পাশাপাশি সন্তানকে সময় দেওয়াও যে গুরুত্বপূর্ণ সে কথা একবাক্যে তারা মেনে নিয়েছেন। এবার দীপিকা পাড়ুকোনকে সমর্থন জানিয়েও যেন আক্ষেপের সুর বিদ্যা বালানের কণ্ঠে!

বিদ্যার ভাষ্যে, মায়েরা ঠিক কত ঘণ্টা কাজ করবেন, সেটা সত্যিই একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি।

কারণ সদ্য মা হওয়া অভিনেত্রীদের ইন্ডাস্ট্রিতে কাজের সময় নিয়ে শিথিলতা থাকা দরকার। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই বর্তমানে এমন ব্যবস্থা করা হচ্ছে। যাতে নতুন মায়েদের কাজের জগৎ থেকে আমরা হারিয়ে না ফেলি। আর সেই প্রেক্ষিতেই নারীদের কাজের সময়সীমা ফ্লেক্সিবল হওয়া উচিত।

এর পরই অভিনেত্রীর সংযোজন, ‘আমি মা হইনি বলে আমার অবশ্য ১২ ঘণ্টা কাজ করতে আপত্তি নেই। তা ছাড়া আমি যে ধরনের সিনেমায় কাজ করি সেটা আট ঘণ্টায় শেষ করার মতো সামর্থ্য আমাদের নেই। আমি যেহেতু মা নই এবং পৃথিবীর সব সময় আমার হাতে রয়েছে, তাই বারো ঘণ্টার শিফটেই কাজ করি।’

প্রসঙ্গত, ‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না’, সন্দীপ রেড্ডি ভাঙাকে শর্ত বেঁধে দেওয়ায় ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর!

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর