শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে চায় ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৮:৩১

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২২ জুলাই) এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় দুর্ঘটনায় হতাহতদের ভারতে কী ধরনের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় হাইকমিশন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে গতকাল সোমবার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখপ্রকাশ করেন ভার‌তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। একই স‌ঙ্গে মো‌দি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সব ধরনের সহায়তার কথা জানান।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি।

যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।


 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর