শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৮:০২

বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকায় ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থী তারিকুল ইসলাম তোহার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে পালপাড়া আনন্দ আশ্রম সংলগ্ন “স্বপ্নের নীড়” ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির এ তথ্য জানিয়েছেন।

তারিকুল ইসলাম গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইড় গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

তিনি বগুড়া শহরের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ছাত্রাবাস সংলগ্ন স্থানীয়রা জানিয়েছে, রবিবার দিনগত রাতে মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলার পর তারিকুল ইসলাম কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমাতে যান। সকালে সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তারিকুলের স্বজনরা জানান, তারিকুল ইসলাম বাব-মার একমাত্র সন্তান। তিনি বগুড়া শহরে একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা এখনও নিশ্চিত নয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, এটি পরিকল্পিত হত্যা, না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা ঠিক হবে না।

এ ঘটনায় প্রাথমিকভাবে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি মামলা) দায়ের করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর