শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে ১৩ ‘জঙ্গি’ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৬:২৪

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে অন্তত ১৩ জন সন্দেহভাজন ‘জঙ্গিকে’ হত্যা করেছে। পাশাপাশি খাইবার পাখতুনখওয়ার আপার সাউথ ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুটি ঘটনায় নিখোঁজ হয়েছেন দুই এসআইসহ সাত পুলিশ সদস্য।

রবিবার সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় চালানো অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত ও আরও ৮ জনকে আটক করা হয়েছে। এ অভিযানটি চালানো হয় পুলিশ, লেভিস, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও জেলা প্রশাসনের সমন্বয়ে।

আইএসপিআরের ভাষ্য, গোয়েন্দা সূত্রে জঙ্গিদের অবস্থানের তথ্য পাওয়ার পর মালাকান্দে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিনিময়ের পর জঙ্গিদের দুটি গোপন আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিহতদের ‘ভারতীয় প্রক্সি’ বলে দাবি করেছে সামরিক বাহিনী।

অন্যদিকে, বেলুচিস্তানের কালাত জেলায় ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের’ সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখানেও ব্যাপক গুলিবিনিময়ের পর নিহত হয় চার ‘জঙ্গি’। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এছাড়া মালিকশাহী এলাকায় একটি ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন এক নারী এবং আহত হন আরেক নারী ও এক কিশোরী। তবে এই ড্রোন হামলার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে, আপার সাউথ ওয়াজিরিস্তানের পৃথক দুটি ঘটনায় নিখোঁজ হয়েছেন দুই এসআইসহ সাত পুলিশ সদস্য। স্থানীয় প্রশাসন মনে করছে, তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর