শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘কবির সিং’-এর রেকর্ড ভাঙল ‘সাইয়ারা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৫:৫৩

বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। শুক্রবার মুক্তি পাওয়া এ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে নতুন জুটির। আহান পান্ডে ও অনীত পাড্ডার এ ছবি দর্শকের মন জয় করে নিয়েছে।

‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৫ কোটি এবং রবিবার (২০ জুলাই) ছিল ‘সাইয়ারা’র সবচেয়ে সফল দিন অর্থাৎ তৃতীয় দিনে সর্বোচ্চ আয় করে ৩৭ কোটি রুপি।

সবমিলিয়ে প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬ কোটি টাকারও বেশি।

হিন্দি ভাষার ছবি হিসেবে রবিবার সিনেমাটির দখল ছিল ৭১ দশমিক ১৮ শতাংশ, যা চলতি বছরে বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ।

এই সাফল্যের পেছনে অন্যতম চমক- একেবারেই নতুন দুই মুখ। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসায় ভাসছে।

শুধু তাই নয়, প্রথম তিন দিনের আয়ে ‘সাইয়ারা’ ছাপিয়ে গেছে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর রেকর্ডও। যেখানে ‘কবির সিং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৭০.৮৩ কোটি রুপি, সেখানে ‘সাইয়ারা’র সংগ্রহ ইতোমধ্যে ৮৩ কোটিতে পৌঁছেছে।

যেভাবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে, তাতে করে বাকি সপ্তাহেও ভালো ব্যবসা করবে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, সামনে আর কোন কোন সিনেমার রেকর্ড ভাঙে নবাগতদের এই চমকপ্রদ অভিষেক!

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর