শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উত্তরায় বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৫:২৪

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। বিধ্বস্তের ঘটনায় আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে।

আজ সোমবার ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়ে ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।

দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর জানিয়েছে, উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানে ৮টি ইউনিট কাজ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর