শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুমিল্লায় সেনা অভিযানে বিপুল মাদকসহ আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৯:২১

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় এক প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. রাশিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গী রফিকুল ইসলাম পালিয়ে যায়। আটক রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার বাসিন্দা।

শনিবার (১৯ জুলাই) সকালে সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি নীল রঙের প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজা, ২৯০ পিস ইয়াবা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ ও আটক রাশিদকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর