শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ খান, চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বিদেশে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৯:১৪

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘কিং’ নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তবে শুটিং চলাকালীনই ঘটল অঘটন— গুরুতর চোট পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেখানেই স্টান্ট পারফর্ম করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, কিং খানের আঘাত এতটাই গুরুতর যে আগামী অন্তত দু’মাস ক্যামেরার সামনে ফিরতে পারবেন না তিনি। প্রাথমিকভাবে ঠিক কিভাবে আঘাত লাগল, তা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে শোনা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে শাহরুখ ও তার পুরো টিম। বলা হচ্ছে, শরীরের পেশিতে আঘাত লেগেছে, তবে বিস্তারিতভাবে কিছু জানাতে নারাজ প্রযোজক সংস্থা।

‘কিং’ নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে প্রবল উত্তেজনা। মেগাবাজেট এই ছবির তারকাবহুল কাস্টিং নিয়েও গুঞ্জনের শেষ নেই। খবর, ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, এমনকি অনিল কাপুরকেও। কিছুদিন আগে ট্যাটু আর পেশির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন কিং খান। তবে এবার শুটিং সেটেই এক মারাত্মক স্টান্ট দৃশ্য তাঁর জন্য বয়ে আনল বিপদ।

চিকিৎসকরা শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে নির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং শুরু হচ্ছে না। আপাতত সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি ফের ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি— এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি মহলে। তবে শাহরুখের টিম এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

কিন্তু ‘কিং’-এ শাহরুখের চরিত্র কী? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্পাই থ্রিলার ঘরানার এই ছবিতে কিং খানকে দেখা যাবে এক ‘হ্যান্ডলার’-এর ভূমিকায়, যিনি এক গোপন মিশনে নিজের মেয়েকে— সুহানা খানকে— সাহায্য করবেন। সুহানাই এই ছবির গোয়েন্দার প্রধান চরিত্রে থাকছেন বলে খবর। পাশাপাশি রানি মুখোপাধ্যায় থাকবেন সুহানার মায়ের চরিত্রে আর দীপিকা পাড়ুকোনকে একটি চমকপ্রদ ক্যামিওতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে।

সব ঠিক থাকলে, ২০২৬ সালে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত মেগাপ্রজেক্ট। তার আগে বাদশার চোট কত দ্রুত সেরে ওঠে, সেদিকেই এখন তাকিয়ে শাহরুখ অনুরাগীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর