শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পেটের স্বাস্থ্য ভালো রাখে ডেউয়া, আরো যত গুণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:১২

আমাদের চারপাশে এমন কিছু ফল রয়েছে, যেগুলোর খুব একটা পরিচিতি না থাকলেও তাদের রয়েছে অসাধারণ ভেষজ পুষ্টিগুণ। তেমন একটি ফল ডেউয়া। অঞ্চলভেদে এই ফল মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, বত্তা ইত্যাদি নামেও ডাকা হয়।

ভিটামিন সি ও ক্যালসিয়ামের আঁধার বলা হয় ডেউয়া ফলকে।

ডেউয়ার পুষ্টিগুণ

ডেউয়া ফলে রয়েছে নানা পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম ডেউয়াতে রয়েছে খনিজ ০.৮ গ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি, আমিষ ০.৭ গ্রাম, শর্করা ১৩.৩ গ্রাম, ক্যালসিয়াম ৫০ মিলিগ্রাম, লৌহ ০.৫ মিলিগ্রাম, ভিটামিন বি ১০.০২ মিলিগ্রাম, ভিটামিন বি২- ০.১৫ মিলিগ্রাম, ভিটামিন সি ১৩৫ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৪৮.৩৩ মিলিগ্রাম।

 কী উপকার এই ফলে

ওজন কমাতে সাহায্য করে ডেউয়া। ঠাণ্ডা পানিতে এই ফলের রস মিশিয়ে নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি ডেউয়া ফল রোদে শুকিয়ে অফ সিজনেও খাওয়া যায়।

পেট পরিষ্কার না থাকলে সারা দিন কাটে অস্বস্তিতে। পেটের গণ্ডগোল থেকে রেহাই পেতে সকালে খালি পেটে কাঁচা ডেউয়া খেতে পারেন। এ জন্য গরম পানির সঙ্গে কাঁচা ডেউয়া বাটা মিশিয়ে নিতে পারেন।

ডেউয়াতে রয়েছে পটাশিয়াম, যা রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

অত্যধিক তৃষ্ণা নিবারণে কাজ করে টকজাতীয় এই ফল। মরিচ, লবণ, চিনি দিয়ে ডেউয়ার ভর্তা খেলে সানস্ট্রোক হওয়ার ঝুঁকি কমে।

ত্বকের খসখসে ভাব দূর করে মসৃণ ভাব ফিরিয়ে আনে।

ত্বকের রুক্ষতা দূর করতে ডেউয়া গাছের ছালের গুঁড়া অনেক উপকারী এবং এই গুঁড়া ব্রণের দূষিত পুঁজ বের করে দেয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর