শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কেরাণীগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজিকালে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:৪০

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া, কদমতলী মোড় ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মোস্তফা ওরফে স্বপন বাতাস (৪০), মো. শফিক (৩৫) ও সৈয়দ আল মামনু (৪০)।

পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় মোস্তফা ওরফে স্বপন বাতাসকে চাঁদার অর্থসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া কদমতলী মোড়স্থ দোহার-নবাবগঞ্জগামী রাস্তার মাথায় মাইক্রোবাস স্ট্যান্ড থেকে সৈয়দ আল-মামুনকে এবং আব্দুলাহপুরের লেগুনা স্ট্যান্ড থেকে মো. শফিককে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজির করার সময় চাঁদা আদায়ের ১০ হাজার ২৬০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। চাঁদাবাজদের কোন রাজনৈতিক পরিচয় নেই তাদের পরিচয় একটাই, তারা চাঁদাবাজ।

চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর