শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আনোয়ারায় দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:৩০

আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযানে দুইটি দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেন্জারের বাড়ি থেকে এসব নগদ টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মুসলিম রেন্জারের বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে আটক করা হয়। তিনি বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরে ঘাটের নিচ থেকে ১টি দেশীয় এলজি, ১টি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর