শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইরাকের শপিং মলে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৪:০৯

ইরাকের পূর্বাঞ্চলের আল কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ১৭ জুলাই ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াসিত প্রদেশের এই বিপণিবিতানে উদ্ধারকর্মীরা ১৪টি পোড়া মরদেহ উদ্ধার করেছে এবং অগ্নিদগ্ধ ভবন থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৯ জন ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করেছি। তবে একটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে, সেটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আল কুত শহরের পাঁচতলা একটি ভবনে আগুন দাউদাউ করে জ্বলছে এবং দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, আগুনটি একটি হাইপারমার্কেট এবং একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। ঘটনার সময় সেখানে অনেক পরিবার কেনাকাটা এবং রাতের খাবার খাচ্ছিল। দমকলকর্মীরা বহু মানুষকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর