শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৩:২৮

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরের সব থানায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল রাতে দলটির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব এই কর্মসূচির কথা জানান। এর আগে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত এনসিপির মশাল মিছিল থেকে আকরাম হোসাইন এই কর্মসূচি ঘোষণা করেন।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা সরকার ও প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায়—গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এর আগে গতকাল বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর