শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইসি সচিব

‘নৌকা প্রতীক’ সংরক্ষিত থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৭:৫৯

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে সংরক্ষিত থাকবে। তবে এটা অন্য কোনো দল পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

বুধবার (১৬ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফরম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। কমিশন মনে করেছে, এটা সরিয়ে রাখা ভালো হবে।

চলতি বছরের ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।

নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগেই বলেছেন, ‘প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না।’

সচিব জানান, জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব আখতার আহমেদ জানান, শাপলাকে তফসিলে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর