শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ওমান সাগরে বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৭:৩৩

জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে। দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামালসংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটিতে ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল।

তিনি আরো বলেছেন, বিদেশি ট্যাংকারের ক্যাপ্টেন, ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটককৃতদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল।

পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়। ইরানি গণমাধ্যম অনুসারে, সি রেঞ্জার ও সালামা নামের জাহাজগুলোতে ২৫ জন বিদেশি ক্রু সদস্য ছিলেন।

ইরানে জ্বালানি চোরাচালান একটি পুনরাবৃত্ত সমস্যায় পরিণত হয়েছে, যেখানে ব্যাপক ভর্তুকির কারণে দেশটির অভ্যন্তরীণ জ্বালানির দাম বিশ্বে অন্যতম নিম্নতম পর্যায়ে রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর