শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রিয়ালের নজরে ক্লাব বিশ্বকাপজয়ী নায়ক

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৫:৫৬

চেলসির ক্লাব বিশ্বকাজয়ী ইংলিশ তারকা কোল পালমারকে ঘিরে গভীর আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্রীড়ামাধ্যম ই-নোটিসিয়েস দাবি করেছে, সান্তিয়াগো বার্নাব্যুর নতুন কোচ জাবি আলোনসো নিজেই পালমারের ভক্ত। আলোনসো মনে করেন, এই ইংলিশ ফরোয়ার্ড তার কৌশলের সঙ্গে দুর্দান্তভাবে মানিয়ে নিতে পারবেন।

ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে পা রাখার পর থেকেই আলো ছড়াচ্ছেন পালমার। বিশেষ করে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজির বিপক্ষে জোড়া গোল করে রীতিমতো দৃষ্টি কেড়েছে ফুটবলবিশ্বের। তার ওই পারফরম্যান্সই রিয়ালের আগ্রহ আরো পোক্ত করেছে।

তবে বড় চ্যালেঞ্জ চেলসির অনড় অবস্থান। ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোল পালমার তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ এবং তাকে নিয়ে কোনো ধরনের আলোচনায় তারা রাজি নয়।এমনকি বিশাল অঙ্কের প্রস্তাবও যদি আসে।

পালমারকে এখনই দলে টানা সম্ভব না হলেও রিয়াল মাদ্রিদ দুশ্চিন্তায় নেই। কারণ, ক্লাব মনে করছে, তাদেরই একাডেমিতে বেড়ে উঠছে একজন সম্ভাবনাময় প্রতিভা ব্রায়ান বুগারিন। মাত্র ১৬ বছর বয়সেই মিডফিল্ডে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন, তাতে তাকে অনেকেই কোল পালমারের পরবর্তী সংস্করণ হিসেবে বিবেচনা করছেন।

লা ফাব্রিকার ‘ক্যাডেট এ’ দলে ১০ নম্বর জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করা বুগারিন এবার উন্নীত হচ্ছেন ‘জুভেনিল’ দলে। কোচদের বিশ্বাস, শারীরিক গঠন, খেলার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা সব দিক থেকেই তিনি ভবিষ্যতে রিয়ালের মূল দলে জায়গা করে নিতে পারেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর