শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাকেরগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৭:১১

বরিশালের বাকেরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানাধীন ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাজী আব্দুস সত্তার হাওলাদার অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন।

জানা যায়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বৃদ্ধকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কে বা কারা ঘরে ঢুকে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

’নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বসতঘরের দরজায় কে বা কারা নক দেয়। এ সময় তার স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার পূর্বেই হত্যাকারী পালিয়ে যায়। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল।

’নিহতের ভাইপো লিটন হাওলাদার জানান, তার চাচা সত্তার হাওলাদারের সঙ্গে এলাকায় কারো সঙ্গে তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তার বোধগম্য নয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর