শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টেস্ট সিরিজ শেষ লর্ডসে শেষ উইকেট নেওয়া নায়কের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৭:০৪

লর্ডসে রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ২২ রানের জয়ের ম্যাচে ভারতের শেষ উইকেট নেওয়া নায়ককে টেস্ট সিরিজে আর পাচ্ছে না ইংল্যান্ড। আঙুলে চোট পাওয়ায় শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন শোয়েব বশির।

বশিরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেন স্টোকস।

ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘বশিরের জন্য খবরটা ভালো নয়। দলের সঙ্গে তার জন্যও সংবাদটা খুবই হতাশাজনক। বশির যে সাহস দেখিয়েছে, শেষ দিকে ব্যাটিং করেছে এবং বেঞ্চে বসে অপেক্ষা করেছে প্রয়োজনে বল হাতে নিতে। এটিই প্রমাণ করে জার্সি গায়ে চাপানোটা তার জন্য কত বড় প্রাপ্তি।

বশিরের সাহসের প্রশংসা করে স্টোকস আরো বলেছেন, ‘হাতের এমন অবস্থা নিয়েও উইকেট নেওয়াটা অসাধারণ এক মুহূর্ত ছিল। পুরো সপ্তাহ যেভাবে সে সাহসিকতা দেখিয়েছে তাতে গর্বিত। এ অবস্থায় অনেকেই বুমরাহর বিপক্ষে ব্যাট হাতে নামতে সাহস দেখাত না। কিন্তু সে দেখিয়েছে এবং বল হাতে দলকেও সহায়তা করেছে।

’ভুল বলেননি স্টোকস। রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহর জুটি ভাঙতে যখন ব্যর্থ হচ্ছিলেন ঠিক তখনই বশিরকে বোলিংয়ে আনেন ইংল্যান্ডের অধিনায়ক। অথচ, লর্ডসের তৃতীয় দিনে বাঁ হাতের কণিষ্ঠা আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। তবে চোট নিয়েও দলের প্রয়োজনে বোলিং করতে নামেন ২১ বছর বয়সী অফস্পিনার।

বুমরাহ-জাদেজার জুটি নিজে ভাঙতে না পারলেও শেষ উইকেট তুলে নিয়ে ঠিকই দলকে জয় এনে দিয়েছেন বশির।

তার বল মোহাম্মদ সিরাজ নিঁখুতভাবে ডিফেন্স করলেও ধীরে ধীরে গড়তে গড়তে বেল ফেলে দেয়। তাতে নাটকীয় ২২ রানের জয় পায় ইংল্যান্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর