শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঝিনাইদহে মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তালা ভেঙে চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৬:০৬

ঝিনাইদহে দত্তনগর এস এম মাধ্যমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষের তালা ভেঙে চারটি সিলিং ফ্যান ও একটি টিউবওয়েলের মাথা চুরি হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে কোনো নৈশপ্রহরী নেই। ফলে স্কুলের নিরাপত্তা হুমকির মুখে। রাতের আঁধারে সহজেই প্রবেশ করে কেউ এই চুরির ঘটনা ঘটিয়েছে।

রবিবার (১৩ জুলাই) জেলার মহেশপুর উপজেলার দত্তনগর এস এম মাধ্যমিক বিদ্যালয়ে এসে চুরির বিষয় দেখতে পান শিক্ষকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ জুলাই) প্রতিদিনের মতো নিয়ম মেনে শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ করে বাড়ি ফেরেন শিক্ষক ও কর্মচারীরা। এরপর দুদিন ছুটি শেষে রবিবার (১৩ জুলাই) সকালে স্কুলে এসে দেখা যায়, অষ্টম ও দশম শ্রেণির কক্ষে তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, ছাদের সঙ্গে লাগানো ফ্যানগুলো খোলা এবং টিউবওয়েলের মাথাও নেই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, স্কুলে কোনো নিরাপত্তাকর্মী নেই। আমরা স্কুল শেষে কক্ষগুলো তালাবদ্ধ করে রাখি, তবে রাতে স্কুল চত্বর সম্পূর্ণ অনিরাপদ। সুযোগ বুঝেই এ ঘটনা ঘটানো হয়েছে। চুরির ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তারা অভিযোগ করে বলেন, নৈশপ্রহরী নিয়োগ না থাকায় গত কয়েক মাস ধরেই স্কুলে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এবার সেই আশঙ্কা সত্যি হলো।

এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, স্কুলে রাতে পাহারার কোনো ব্যবস্থা নেই। এটি একেবারেই অবহেলা। শিক্ষার্থীদের মৌলিক সুবিধাগুলোও এখন অনিরাপদ। দ্রুত ব্যবস্থা না নিলে আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নৈশপ্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর