শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বান্দরবা‌নে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে ৩‌ নারী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৩:২৯

বান্দরবা‌ন সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের চিম্বুক এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন।

আজ সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- তুম‌লে ম্রো (১৭), রও‌লেং ম্রো ‌(৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ার বা‌সিন্দা।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বিকল হয়ে বি‌স্ফো‌রিত হয়। সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যান। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে এলেও বাকি দুজনের মরদেহ এখ‌নো ঘটনাস্থ‌লেই আছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানান তারা।

বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, ‘এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন।’

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। তাদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।



 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর