শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাতে ঘুমানোর আগে দুধ খেলে কী হয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৮:১৭

প্রতিদিন এক গ্লাস করে দুধ খেলে শরীর অনেকাংশে ভালো থাকে। চিকিৎসক-পুষ্টিবিদ উভয়েই দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে তাদের মতে, দুধ খাওয়ার আদর্শ সময় হলো রাত। ঘুমাতে যাওয়ার আগে যদি এক গ্লাস দুধ খাওয়া যায়, তাহলে অনেক শারীরিক সমস্যার সমাধান হবে।

এ ছাড়া কী কী সুফল পাবেন, জেনে নিন—
অনিদ্রা দূর করে

হালকা গরম দুধ খেয়ে বিছানায় গেলে ঘুম ভালো হতে বাধ্য। কারণ গরম দুধে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো এসিড। এটি সেরোটোনিন ক্ষরণে সহায়তা করে। সেরোটোনিন মানসিক চাপ কমায়।মন ও মস্তিষ্ক হালকা হয়ে যাওয়ায় ঠিকঠাক ঘুম হয়।

মানসিক উদ্বেগ কমায় দুধ খেলে মনের চাপ কমে বলে জানাচ্ছে গবেষণা। দুধে থাকা পটাশিয়াম স্নায়ু শান্ত রাখে। পেশি সচল রাখতেও দুধ খাওয়ার জুড়ি মেলা ভার। ঠিকঠাক ঘুমানোর জন্য দুধ খাওয়া জরুরি।

হজমের গোলমাল কমায়

চিকিৎসকরা বলেন, হজমের গোলমাল ঠেকাতে গরম খাবার বেশি খাওয়া জরুরি। সে ক্ষেত্রে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এক গ্লাস গরম দুধ খেতে পারেন, তাহলে হজমের গোলমালও দূরে চলে যাবে। তবে খুব ঘন ঘন গ্যাস-অম্বল হলে দুধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।

ডিহাইড্রেশন কমায়

গবেষণা জানাচ্ছে, দুধে পানির পরিমাণ প্রায় ৮০ শতাংশ। তাই শরীরে পানির ঘাটতি দূর করতে চাইলে দুধ খাওয়া যেতে পারে। দুধ শরীরে আর্দ্রতা বজায় রাখে।
পুষ্টির ঘাটতি দূর করে

দুধে রয়েছে প্রোটিন, ভিটামিন বি, ডি-এর মতো উপাদান। দুধ খেলে শরীরে এই উপাদানগুলোর ঘাটতি তৈরি হতে পারে না। রাতে শরীরের অভ্যন্তরীণ কার্যকলাপ কম হয়। ফলে ঘুমাতে যাওয়ার আগে যদি দুধ খাওয়া যায়, তাহলে পর্যাপ্ত পুষ্টিগুণ পাবে শরীর।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর